নিঃসন্তান নারী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নিঃসন্তান নারী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৭ জুলাই, ২০১৩

বন্ধ্যা নারী

বন্ধ্য নারী
- সিলভিয়া প্লাথ
শূন্য আমি; নগণ্য পদধ্বনিতে আমার প্রতিধ্বনি,
স্তম্ভ, দহলিজ আর বৃত্তাকার কক্ষে সুশোভিত,
মহিমান্বিত, মূর্তিহীন জাদুঘর।
আমার উঠোনে শুধু এক প্রস্রবিত ফোয়ারা – ফুঁসে উঠ্‌ছে,
ঢলে পড়ছে, আত্মতলে,
সন্ন্যাসিনী হৃদয় যার, জগত-অন্ধ। মর্মরপ্রস্তরের পদ্মফুল,
নিঃশ্বাসে সুরভিত বিবর্ণতা।
কল্পনায় আমি সঙ্গ দিই বিশিষ্ট ব্যক্তিবর্গের,
সাদাশুভ্র দেবী নাইকের জননী, আর কিছু নিষ্প্রভ চোখের
অ্যাপলোদের মাতা।
মনোযোগ ছিঁড়ে ফেলে মৃতরা আমার, ঘটবেনা কিছুই আর,
কোনকিছুই।
শূন্যগর্ভ চেহারা, মৌনতা আমার সেবিকা।
Barren Woman
- Sylvia Plath
Empty, I echo to the least footfall,
Museum without statues, grand with pillars, porticoes, rotundas.
In my courtyard a fountain leaps and sinks back into itself,
Nun-hearted and blind to the world. Marble lilies
Exhale their pallor like scent.
I imagine myself with a great public,
Mother of a white Nike and several bald-eyed Apollos.
Instead, the dead injure me attentions, and nothing can happen.
Blank-faced and mum* as a nurse.

নিঃসন্তান নারী

নিঃসন্তান নারী
- সিলভিয়া প্লাথ
জরায়ুর বীজপাত্র কাঁপছে,
বৃক্ষ ছেড়ে আসা
চাঁদ
যেতে পারছে না কোথাও।
আমার দৃশ্যপট এক হস্তহীন রেখা,
যেথায় গুচ্ছগুচ্ছ পথগুলো জট পাকিয়েছে,
জটগুলো আমি নিজেই।
আমি নিজেই এক গোলাপ, যা তুমি অর্জন করো –
এই দেহ
এই গজদন্তবর্ণ
অবিধাতাসুলভ শিশুর আর্তনাদ।
নিজ প্রতিমার প্রতি বিশ্বস্ত থেকে
দর্পণ ঘুরাই আমি, মাকড়সার মত।
উচ্চারণ করি রক্ত ছাড়া আর কিছুইনা –
চেখে দ্যাখো, কালচে লাল!
আর আমার বুনো অরণ্য।
আমার অন্ত্যেষ্টিক্রিয়া,
আর এই পাহাড়, আর এই
জ্বলজ্বলে মৃতদের মুখগুলো।
Childless Woman
- Sylvia Plath
The womb
Rattles its pod, the moon
Discharges itself from the tree with nowhere to go.
My landscape is a hand with no lines,
The roads bunched to a knot,
The knot myself,
Myself the rose you achieve---
This body,
This ivory
Ungodly as a child's shriek.
Spiderlike, I spin mirrors,
Loyal to my image,
Uttering nothing but blood---
Taste it, dark red!
And my forest
My funeral,
And this hill and this
Gleaming with the mouths of corpses.

বুধবার, ৩ জুলাই, ২০১৩

নিঃসন্তান নারী

নিঃসন্তান নারী
Childless woman by Joynab khanam
কেউ মা হয় বছর বছর
কেউ হয়না কোন বছর
যার হয় সে অনেক সুখী
হয়না যার সে পোড়া মূখী।
শ্বাশুড়ী তাকে ডাকে অপয়া
স্বামী তাকে ডাকে বেহায়া ।।
প্রতিবেশীর কাছে সে
অলুক্ষণে-ভাগ্যহীনা
নিঃসন্তান নারীর সাথে
কেউ আর মিশেনা।
সবাই যেন করে তাকে করুণা
ভাবে সে-মরণ কেন আসেনা?
স্বামীর সংসারের স্বপ্ন ছাড়ি
একদিন ফিরে সে বাপের বাড়ি।
মা হওয়ার জন্য সে-
পায়নি কোন চিকি‌‌ৎসা
পেয়েছিল তাবিজ আর পীরের পানিপড়া।
দোষ কার-স্বামীর নাকি তার?
হয়নি প্রমাণ
ফিরে আসতে হল চিরতরে
মুখ বুজে সয়ে সব অপমান।
নিঃসন্তান হওয়া যেন
নারীর জন্মগত পাপ,
নিঃসন্তান নারী
যেন সমাজেও অভিশাপ।
http://banglablog-narijibon.blogspot.com/2008/10/blog-post_7691.html