বুধবার, ৩ জুলাই, ২০১৩

নিঃসন্তান

লিখেছেন: আবু হাসান মাহী

মনে মনে খুঁজি তারই মায়াবী আনন -
যে অস্তিত্বহীন, যে আসবে না কোনোদিন !
যার জন্ম আমার স্বপ্ননগরীতে
সে কেন নিঃশেষ হল নীরবে নিভৃতে ?

স্বপ্নের অবুঝ দুষ্টের সাথে প্রতিদিন কথা হয়,
"
আমি হলাম তোর মা" এই দেই পরিচয়।
শুনতে পাইনি তার মুখে 'মা' ডাকটি মোর প্রিয়,
উহ! কী যে কষ্ট! কী যে যন্ত্রনা! তা অবর্ণনীয় !
বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চায়
এ কেমন শাস্তি দিলে বিধাতা আমায় !

আজ আমার চোখের কোণে এক ফোঁটা জল
সবই তো বৃথা গেল হল নিষ্ফল
আজ নিজের মনের কাছেই চাইছি আমি মাফ
দেখছি আমি -
বুকের ভেতর খোদাই করা রিক্ত এপিটাফ ! 

নিঃসন্তান আমি ছাড়ি দীর্ঘশ্বাস বারিবার
আজ এক মায়ের হৃদয় জুড়ে শুধুই সন্তানের হাহাকার !
আজ আমি দিগ্বিদিকশুন্য এক পথভ্রষ্টা -
আমার মিনতি শুনতে কি পাচ্ছ হে সৃষ্টি্র স্রষ্টা ?

সৌজন্যেঃ 

1 টি মন্তব্য:

  1. আমি বিপদে বলে অনেকেই আমার দূর্বলতার সুযোগ নিয়েছে।আল্লাহ তুমি কি আমার কান্না শুনতে পাওনা।আমি একটা সন্তান ভিক্ষা চায়।

    উত্তরমুছুন