চীনের জেজিয়াং প্রদেশের জিনহুয়া শহরে একটি আবাসিক ভবনের পয়ঃনিষ্কাশন পাইপের মধ্য থেকে ২ দিনের নবজাতক শিশুকে উদ্ধার করল উদ্ধারকর্মীরা। শনিবার দুপুরের দিকে ভবনটির প্রতিবেশীরা বাচ্চার কান্না শুনতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করে। উদ্ধারকর্মীরা টয়লেট কমোডের নিচের পাইপ থেকে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। তারা পাইপটি কেটে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা সতর্কতার সাথে পাইপ কেটে শিশুটিকে বের করে নিয়ে আসেন। দেশটির জাতীয় টিভি চ্যানেলের প্রতিবেদন থেকে জানা যায়, বাচ্চাটি এখন সু্স্থ আছে। পুলিশ বাচ্চাটির বাবা-মাকে খুঁজছে। এমন নির্মমভাবে নবজাতক শিশুকে পরিত্যাগ করার ঘটনায় চীনের জনসাধারণ সাংঘাতিকভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট উইবোতে ঘটনাটি এখন সবার মুখে মুখে। একজন মন্তব্য করেছেন, যে বাবা-মা এমনটি করেছে তাদের হৃদয় নর্দমার পাইপের থেকেও নোংরা। নবজাতক শিশুকে পরিত্যাগ করার ঘটনা চীনে প্রায়ই শোনা যায়।
বুধবার, ২৯ মে, ২০১৩
চীনে পয়োনিষ্কাশন পাইপ থেকে নবজাতক উদ্ধার

এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন